
শাহরুখ খানের কিং সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে।প্রায়শই এই ছবি নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসছে।
সম্প্রতি ট্য়াটু শোভিত পেশি দেখিয়ে নেটভুবনে শোরগোল ফেলে দিয়েছিলেন বাদশা শাহরুখ ।এবার সিনেমার শুটিংয়েই বিপত্তি ঘটল,স্টান্ট করতে গুরুতর জখম অভিনেতা।অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা রাঘব জুয়েল।পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, রাঘবের জন্য সেটে তড়িঘড়ি ডাক্তার ডাকতে হয়। খবর, কিং ছবিতে এক তুখড় অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। যেখানে স্টান্ট করতে হত রাঘবকে,আর সেটা করতে গিয়েই বিপত্তি বাঁধে,মারাত্মক যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রাঘব জুয়েল। ব্যথা কমাতে একগুচ্ছ কড়া ডোজের ওষুধ লিখে দিয়ে যান চিকিৎসক।কিন্তু এত কষ্ট সত্ত্বেও শুটিং থামাননি অভিনেতা।বরং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের লেগে পড়েন শুটিংয়ে।জানা গিয়েছে, পায়ে চোট নিয়েই স্টান্ট করে সেটে সকলকে হতবাক করে দিয়েছেন রাঘব।এই অবশ্য প্রথম নয়,রাঘব বরাবরই কাজের প্রতি নিষ্ঠাবান। কাজ নিয়ে কতটা সিরিয়াস তিনি, সেটা,কিল সিনেমাতেই বুঝিয়ে দিয়েছেন। কিং-এর শুটেও আবারো তাঁর মনের জোরের পরিচয় দিয়েছেন রাঘব। জানা গিয়েছে, শাহরুখের ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।
বার কয়েক আলোচনার পর নির্মাতারা বেশ কড়াভাবেই কাস্টিং তালিকা তৈরি করেছেন। আর বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর।
