
ঠান্ডা উপেক্ষা করে গভীর রাতে দিল্লির এইমসের বাইরে অপেক্ষারত রোগী ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কী ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা তা জানতে চেয়েছেন কংগ্রেস সাংসদ।
৫ ফেব্রুয়ারি এক দফাতেই নির্বাচন হতে চলেছে দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে। প্রার্থীতালিকা প্রকাশের পাশাপাশি জোরকদমে শুরুও হয়েছে প্রচার। এই আবহে শীতের রাতে দিল্লির এইমস হাসপাতালে পৌঁছে যান রাহুল গান্ধী। সেখানে গিয়ে হাসপাতালের বাইরে দূর দুরান্ত থেকে আসা রোগী এবং রোগীর আত্মীয়দের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা পাশে বসে শুনতে দেখা গিয়েছে লোকসভার বিরোধী দলনেতাকে।রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, রোগের চাপ, কনকনে ঠাণ্ডা এবং সরকারের অসংবেদনশীলতা, তিনি এইমসের বাইরে রোগী এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। চিকিৎসার জন্য তাঁরা দূর-দূরান্ত থেকে এসেছেন। এই ঠান্ডায় তাঁরা রাস্তা, ফুটপাতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
সবকিছু প্রতিকূলতা দাঁতে দাঁত চেপে সহ্য করলেও তাদের মধ্যে শুধু আশার আলো দেখতে পাচ্ছেন।রাহুল গান্ধী আরও বলেছেন, মানুষের এমন অবস্থার জন্য দিল্লি ও কেন্দ্রের বিজেপি সরকার দায়ী। দেশের মানুষের সমস্যার কথা জানার সময় নেই তাদের।





