বিজেপিকে ‘অসংসদীয়’ ভাষায় আক্রমণ রাহুলের

0
10
ছবি সৌজন্যে : এক্স

নিট প্রশ্নফাঁস ইস্যুতে হট্টগোল লোকসভায়। বিজেপি সাংসদ কিরেন রিজিজুর অভিযোগ, অসংসদীয় ভাষায় বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হাউসের রেকর্ড থেকে শব্দটি বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

একই আর্জি জানিয়েছেন রাহুল গান্ধীও। বুধবার লোকসভায় বক্তব্য রাখার সময় রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীরা দেশের গর্ব।তারা কোনও ঘৃণাভাষণ দেয়নি।

এরপরই এক তরুণীর বক্তব্য তুলে ধরে তাঁকে বলতে শোনা যায়,যুবদের কথা শোনা হয় না। পরে তিনি বিজেপি সমর্থকদের অন্ধ ভক্ত বলেও তোপ দেগেছেন। রাহুল গান্ধীর এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। পরে রাহুল গান্ধী বলেছেন, ওই শব্দ সরকারের উদ্দেশে তিনি ব্যবহার করেননি। এবং ওই শব্দগুলি রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হোক।