ভোটচুরি নিয়ে শাহকে আক্রমণ রাহুলের

0
124
ছবি সৌজন্যে : এক্স

ভোটচুরি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের পুরানো একটি মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

তাঁর দাবি, অমিত শাহ বলেছিলেন- অন্তত ৪০ থেকে ৫০ বছর দেশ শাসন করবে বিজেপি। কিন্তু একজন নেতার পক্ষে এটা বলা কীভাবে সম্ভব বলে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গণতন্ত্রে যেখানে সাধারণ নাগরিকরাই শেষ কথা বলে সেখানে শাহের ওই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ ছিল। এখন ভোটচুরি থেকেই স্পষ্ট যে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ কীভাবে বুক বাজিয়ে ৫০ বছর রাজত্ব করার কথা বলেছিলেন। তাঁর আরও সংযোজন গুজরাট থেকে শুরু হয়ে ২০১৪ সালে তা জাতীয় পর্যায়ে চলে এসেছে।

রাহুল গান্ধীর আরও মন্তব্য, তিনি মিথ্যাবাদী নয়, তিনি তথ্য দিয়ে কথা বলছেন।