গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বন্যা বিধ্বস্ত অসমে রাহুল, কংগ্রেস-বিজেপি তরজা 

    বন্যা বিধ্বস্ত অসমে রাহুল, কংগ্রেস-বিজেপি তরজা 

    0
    190
    Rahul Congress BJP Tarja in flood ravaged Assam
    Rahul Congress BJP Tarja in flood ravaged Assam

    বন্যা বিধ্বস্ত অসমের পরিস্থিতি খতিয়ে দেখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার সকালেই শিলচর বিমানবন্দরে অবতরণ করে রাহুল গান্ধীর বিমান।

    তারপর কাছাড় জেলায় গিয়ে বেশ কয়েকজন বন্যাদুর্গতের সঙ্গে কথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা। কয়েক দিনের ভারী বৃষ্টিতে অসমের বিস্তীর্ণ অংশ বানভাসি হয়েছে। অধিকাংশ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। রাজ্যের ২৮টি জেলার ২২ লাখ ৭০ হাজার মানুষ বন্যায় ভোগান্তির সম্মুখীন হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৭৮ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবড়ি, কাছাড়, বারপেটা জেলা।অসমের এই পরিস্থিতি ঘুরে দেখেছেন কংগ্রেস সাংসদ। এরপরেই মণিপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। অন্যদিকে, রাহুল গান্ধীর এই সফরকে ঘিরে বাগ‌্‌যুদ্ধ শুরু হয়ে গিয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কংগ্রেসের বক্তব্য, বন্যায় বিপর্যস্ত অসমে তো বটেই, এখনও পর্যন্ত গোষ্ঠীহিংসায় দীর্ণ মণিপুরে যাওয়ার সময় পেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু রাহুল গান্ধী বারবার উত্তর-পূর্ব ভারতে ছুটে গিয়েছেন। এরপরেই বিজেপির পাল্টা কটাক্ষ, রাহুল গান্ধী মানুষের দুর্দশা দেখতে পর্যটনে বেরিয়েছেন।