আদানি-মোদী বন্ধুত্ব দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে : রাহুল 

0
191
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। এক্স পোস্টে কেন্দ্রকে নিশানা করে পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
কংগ্রেস নেতার আরও দাবি, দেশের উৎপাদন শিল্প ক্ষেত্র মার খাচ্ছে। মুদ্রার অবমূল্যায়ন, রেকর্ড মাত্রায় বাণিজ্য ঘাটতি, বিশাল সুদের হার, বিক্রির পরিমাণ কমা ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।রাহুলের বক্তব্য, দেশের বাণিজ্য ঘাটতি ও আমদানি ঘাটতি সর্বকালের শিখরে পৌঁছেছে। স্বচ্ছভাবে বাণিজ্যনীতি রূপায়ণের জায়গায় যদি সরকার কাছের লোকজনদের হাতে দেশের অর্থনীতিকে তুলে দেয় তাহলে কী হবে। এর ফলে উৎপাদন থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি সবেতেই প্রভাব পড়বে।
আদানি ইস্যুতে সংসদে শীত অধিবেশনেই আলোচনার দাবিতে প্রায় রোজই সভা অচল করে দিচ্ছে কংগ্রেস।