ইতিহাসের বড় মদ কেলেঙ্কারি কেজরিওয়ালের : রাহুল 

0
101
ছবি সৌজন্যে : এক্স

দেশের ইতিহাসে সবচেয়ে বড় মদ কেলেঙ্কারি করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।দিল্লি নির্বাচনের প্রাক্কালে প্ৰাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার দিল্লির এক জনসভায় রাহুল গান্ধী বলেছেন, রাজনীতিতে আসার আগে অরবিন্দ কেজরিওয়ালের কাছে একটি ছোট গাড়ি ছিল। কিন্তু এখন সবকিছু বদলে গেছে। প্রথমে তিনি নতুন ধরনের রাজনীতি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু যখন গরিবদের সাহায্যের প্রয়োজন হয়, তখন তাঁকে কোথাও দেখা যায় না। যখন দিল্লিতে অশান্তি হয়েছিল, তখনও তাঁকে কোথাও দেখা যায়নি। কংগ্রেস নেতার কথায়, অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন স্বচ্ছ রাজনীতি করবেন, কিন্তু তিনিই সবচেয়ে বড় মদ কেলেঙ্কারি করেছেন। সকলে তাঁর বাড়ির ছবিও দেখেছেন। তিনি শিশমহলে থাকেন। বিজেপিকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন, দেশে এই মুহূর্তে দুটি আদর্শের লড়াই চলছে।

ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে হবে।কংগ্রেস ঘৃণার ভারত চায় না। ভালবাসার দোকান দরকার।