৪ দশক পর শিখ দাঙ্গার পর স্বীকার রাহুলের

0
112
ছবি সৌজন্যে : এক্স
দীর্ঘ চার দশক বাদে কার্যত ৮৪-র শিখ দাঙ্গার দায় স্বীকার করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি মার্কিন সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে এক যুবক তাঁকে প্রশ্ন করতেই তিনি জানিয়েছেন, কংগ্রেসের ইতিহাসের বহু ভুলের সময় তিনি উপস্থিত ছিলেন না।
কিন্তু সেইসব ভুলের জন্য যদি দায় নিতে হয়, তাহলে তার দায়ি হাসিমুখে তিনি মেনে নেবেন। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর শিখনিধন যজ্ঞ চলেছিল দেশজুড়ে। স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সেই ঘটনায় মতের সংখ্যা ছিল ৩৩২৫ জন। বেসরকারি হিসাবে সংখ্যাটা অনেক বেশি।
সেই ঘটনার জন্য পাঞ্জাববাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। ক্ষমা চেয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীও। রাহুল গান্ধী নিজেও এপ্রসঙ্গে ক্ষমা চেয়েছেন।