গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National রাজীবের মৃত্যুদিনে আবেগে ভাসলেন রাহুল

    রাজীবের মৃত্যুদিনে আবেগে ভাসলেন রাহুল

    0
    117
    ছবি সৌজন্যে : এক্স

    বাবা, তোমার স্মৃতি আমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে। আমার সংকল্প তোমার অপূর্ণ স্বপ্ন পূরণ করা এবং আমি অবশ্যই সেগুলো পূরণ করব।

    বাবা রাজীব গান্ধীকে নিয়ে টুইটে এমনই আবেগপ্রবণ পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার ৩৪ তম মৃত্যুবার্ষিকী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। আর সেই দিনেই রাহুলের পোস্টে ঝরে পড়ল প্রয়াত বাবার প্রতি অদম্য ভালবাসা ও শ্রদ্ধা। সেই সঙ্গে রাজীব গান্ধীকে নিয়ে তৈরি একটি ছোটবেলার ছবি-ও শেয়ার করেছেন তিনি।এর আগে, রাহুল গান্ধী এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রীর ৩৪ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজীব গান্ধী কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৪ সালের অক্টোবরে ৪০ বছর বয়সে তিনি ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন।

    ১৯৮৯ সালের ২ ডিসেম্বর পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে, রাজীব গান্ধীর মৃত্যদিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।