
বিহারের ভোট লিস্টে ৭ জন মৃত ভোটারের সঙ্গে চা খেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
জীবিত থেকেও যাঁদের ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে, তাঁদের সঙ্গে বসে চা খেয়েছেন তিনি। আর সেই অভিজ্ঞতার জন্য কটাক্ষ করে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনকে। রাহুল এক্স-এ লিখেছেন, জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে… কিন্তু জীবনে প্রথমবার মৃত মানুষদের সঙ্গে চা খেয়েছেন। এই অনন্য অভিজ্ঞতার জন্য ধন্যবাদ নির্বাচন কমিশনকে। তিনি একটি চার মিনিটের ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় সাতজন মৃত ভোটারের সঙ্গে কথা বলছেন তিনি।রাহুল জানতে চান, কীভাবে তাঁরা জানতে পারলেন কমিশন তাঁদের মেরে ফেলেছে। উত্তরে এক ব্যক্তি বলেছেন, জানতে পারা যায় খসড়া তালিকা প্রকাশের পর, যেখানে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু তিনি জীবিত।
তাঁদের পঞ্চায়েতে অন্তত ৫০ জন আছেন, যাঁরা মৃত নন। রাহুল তাঁদের আশ্বস্ত করেছেন, ভোট চুরি তিনি হতে দেবেন না।






