দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিপাকে রাহুল

0
57
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

শুধু ভারতের নন,ব্রিটেনেরও নাগরিক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনই অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ হয়েছিল নিম্ন আদালতে।

কিন্তু এলাহাবাদ হাই কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। জানিয়ে দিয়েছে যোগী সরকার নিজে অথবা কোনও কেন্দ্রীয় সংস্থার সাহায্যে তদন্ত চালাতে পারে।রাহুলের বিরুদ্ধে লখনউয়ের বিশেষ এমপি-এমএলএ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভিগ্নেশ শিশির নামের এক বিজেপি নেতা। দাবি করেছেন, রাহুল গান্ধী যে কেবলমাত্র ভারতের নাগরিক নন, এর যথেষ্ট প্রমাণ তাঁর হাতে রয়েছে। ওই বিজেপি নেতা আদালতে দাবি করেছেন, রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তারা দিয়েছে। তবে সব তথ্য গোপনীয়তার খাতিরেই দেওয়া হয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত, এ বিষয়ে হস্তক্ষেপ করা। কিন্তু বিশেষ আদালত এই মামলা খারিজ করে দেয়। জানিয়ে দেয়, নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই আদালতের নেই।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি খারিজ করে জানিয়ে দেওয়া হয় এই মামলা আসলে আইনি প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া কিছু নয়। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। অবশেষে উচ্চ আদালত এই রায় দিয়েছে।