
লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা দিতে রবিবার মার্কিন মুলুকে পৌঁছেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি প্রবাসী ভারতীয় কয়েকটি সংগঠনের সদস্য,পদাধিকারী এবং ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস এর সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গিয়েছে।
গত বছর সেপ্টেম্বরে আমেরিকা সফরের সময় ডালাসে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি অনাবাসী ভারতীয়দের একটি সভাতেও বক্তৃতা দিয়েছিলেন।
