গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk দেশবিরোধী মন্তব্য করা অভ্যাস রাহুলের :  শাহ 

    দেশবিরোধী মন্তব্য করা অভ্যাস রাহুলের :  শাহ 

    0
    127
    লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দেশবিরোধী মন্তব্য করা অভ্যাসে পরিণত হয়েছে। আমেরিকায় কংগ্রেস নেতার সংরক্ষণ মন্তব্যের পাল্টা নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    আমেরিকায় একটি অনুষ্ঠানে দেশের জাতভিত্তিক সংরক্ষণ ব্যবস্থার যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী। এরপরেই বুধবার এক্স বার্তায় অমিত শাহ বলেছেন, যারা দেশভাগের ষড়যন্ত্র করে তাদের পাশে দাঁড়ানো এবং দেশবিরোধী মন্তব্য করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন রাহুল গান্ধী এবং তাঁর দল কংগ্রেস। সংরক্ষণ প্রথা বাতিল করার কথা বলে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন কংগ্রেস সংরক্ষণ বিরোধী। তাঁর মাথায় যা ছিল তা মুখে চলে এসেছে।তবে তিনি রাহুল গান্ধীকে বলতে চান, যতদিন বিজেপি ক্ষমতায় আছে, ততদিন কেউ সংরক্ষণ বাতিল করতে পারবে না। জাতীয় নিরাপত্তাতেও আঘাত আনতে পারবে না কেউ। অন্যদিকে,মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক সদস্য ইলহান ওমরের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎ নিয়ে তীব্র নিন্দা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।অমিত মালব্যর অভিযোগ, ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমেরিকায় ইলহান ওমরের সঙ্গে দেখা করেছেন। একই সঙ্গে সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন, রাহুল গান্ধী ভারত বিরোধী মন্তব্য প্রচারের জন্য পরিচিত। কিন্তু তিনি এবার যা করেছেন তা উদ্বেগজনক৷ তিনি এমন প্রথম বিরোধী দলনেতা, যিনি ইলহান ওমরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যিনি ভারত বিরোধী মন্তব্য করেন।