
কর্মহীনতাই দেশে বিদ্বেষ ছড়াচ্ছে। মহারাষ্ট্রের অমরাবতী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোজগারের সিস্টেম বাতিল করেছেন। দেশের পুঁজিপতিরা চিনা পণ্য বিক্রি করছে, সেই কারণেই কোনও রাজ্যে যুবকরা কর্মসংস্থান পাচ্ছে না। পাশাপাশি নোটবন্দি ও জিএসটি-র করাণে একাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এরফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ছোটো ব্যবসায়ীরা। এরফলে মানুষের কংসংস্থান নষ্ট হয়েছে। নোটবন্দি ও জিএসটি অস্ত্র ব্যবহার করে আদানি-আম্বানির পথ প্রসস্থ করেছেন মোদী। দেশের সব সম্পদই কোটিপতির হাতে তুলে দেওয়া হচ্ছে। যারফলে ছোটো ব্যবসায়ী থেকে শ্রমিক, কৃষক সকলেই বিপদে পড়েছেন।
ছবি সৌজন্যে : এক্স








