রাহুল অকম্মা, প্রিয়াঙ্কার প্রশংসায় তেজপ্রতাপ 

0
39
ছবি সৌজন্যে : এক্স
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-কে তোপ দেগে প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব। প্রিয়াঙ্কা-কে ইন্দিরার সঙ্গে তুলনা করে ইন্ডিয়া জোট পরিচালনার ভার তাঁর হাতে তুলে দেওয়ার প্রস্তাব করলেন জনশক্তি জনতা দলের প্রধান।
রাহুলের উদ্দেশে তাঁর কটাক্ষ, উনি অকম্মার ঢেঁকি। ওনাকে দিয়ে জোট চালানো সম্ভব নয়। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। এই ঘটনায় রাহুলের মন্তব্য ছিল, নীতীশ বিজেপির চাপে আপস করতে বাধ্য হয়েছেন। এ প্রসঙ্গেই সাংবাদিকদের তরফে তেজপ্রতাপকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, রাহুল গান্ধী এই সবের মধ্যেই আটকে থাকতে ভালোবাসেন।
শুরু থেকেই ওনার বুলেট চড়ার শখ। তবে সেই শখ ওনার পূরণ হয়নি। এখন উনি চেয়ারে বসার জন্য লোভী হয়ে উঠেছেন।