
নিজের লোকসভা কেন্দ্র রায়বরেলিতে গিয়ে দাদু ফিরোজ গান্ধীর ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে আবেগে ভেসেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
ফিরোজের ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেয়ে বেশ কিছু ক্ষণ ধরে সেটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেন রাহুল। এর পর ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্য়মে মা সনিয়াকে পাঠিয়ে দেন। এত বছর পর ফিরোজের ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল গান্ধী। রাহুলের উদ্যোগে রায়বরেলী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হচ্ছে।
আয়োজক কমিটির সদস্য বিকাশ সিং রাহুলের হাতে ওই আমানত তুলে দেন, যা আসলে ফিরোজের ড্রাইভিং লাইসেন্স। বহু দশক ধরে বিকাশের পরিবারের কাছে সেটি সংরক্ষিত ছিল।








