
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র। দেশের ১৪০ কোটি নাগরিকের ভবিষ্যৎ সমর্পণ করে ফেলেছেন।
সংসদে দাঁড়িয়ে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের বক্তব্য, তাঁর মনে হয় না ভারতে এর পূর্বে আর কোনও প্রধানমন্ত্রী এমনটা করেছেন, কিংবা ভবিষ্য়তে নরেন্দ্র মোদীর পর কোনও প্রধানমন্ত্রী এমনটা করবেন। রাহুল গান্ধীর আরও বক্তব্য, জুজুৎসু বা জুডোর প্যাঁচের মতো গলা চোক করা না হলে এমন ভাবে কেউ আত্মসমর্পণ করে না। এরপরই কংগ্রেস সাংসদ এপস্টিন ফাইলে আম্বানির নাম এবং তাঁকে পরিচয় করিয়ে দেওয়া মন্ত্রী হরদীপ সিং পুরীর নাম নেন।
বারবার তাঁকে বাধা দেওয়ার পরও রাহুলের মুখে এপস্টিন, আম্বানি-আদানি এবং হরদীপ সিং পুরী নাম নিতে থাকেন। পাল্টা কিরেণ রিজিজু বলেছেন, সংসদের কোনও সদস্য সম্পর্কে কোনও অভিযোগ তোলার আগে তা প্রমাণ করতে হয়।






