গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বাধা নেই: রাহুল

    তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বাধা নেই: রাহুল

    0
    88
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কংগ্রেসের মতাদর্শগত লড়াই বিজেপির বিরুদ্ধে। কিন্তু কংগ্রেসের যারা ক্ষতি করছে, তাদের বিরুদ্ধেও কংগ্রেসকে লড়তে হবে বলে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের বার্তা দিয়েছেন। দিল্লিতে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠকে রাজ্যের কর্মীদের উদ্দেশে রাহুল গান্ধী বার্তা দিয়েছেন, কংগ্রেস হাইকমান্ড কারও বিরুদ্ধে লড়াই করতে বারণ করেনি।হাইকমান্ডের বক্তব্য, তৃণমূলের সঙ্গে সংসদে কংগ্রেসের বোঝাপড়া হতে পারে। তার জন্য তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কোনও বাধা নেই

    কংগ্রেস সূত্রের খবর, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ও মল্লিকার্জুন খড়্গে তিন জনেই আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গে যাবেন।তার আগে বিধানসভা নির্বাচনকে নজরে রেখেই দিল্লিতে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক করেছেন।বলেছেন, প্রদেশ কংগ্রেস কর্মসূচি তৈরি করুক।যখনই তাঁদের ডাকা হবে, তাঁরা যাবেন।

    এর আগে পশ্চিমবঙ্গের প্রদেশ নেতারা রাহুল, খড়্গে ও প্রিয়ঙ্কা গান্ধীকে রাজ্যে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। জানা গেছে আর জি করের ঘটনার নির্যাতিতার মা-বাবার সঙ্গে তাঁদের দেখা করার বিষয়েও কথা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠকের পরে রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে লিখেছেন,আমাদের ফোকাস খুব স্পষ্ট। তৃণমূল স্তরে সংগঠন মজবুত করা ও মানুষের অধিকারের জন্য লড়া। কংগ্রেস বাংলার মানুষের প্রত্যাশার কণ্ঠ হয়ে ওঠার চেষ্টা করবে।