গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কেরল কংগ্রেস এককাট্টাই, ছবি পোস্ট রাহুলের 

    কেরল কংগ্রেস এককাট্টাই, ছবি পোস্ট রাহুলের 

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স
    শশী থারুরের সঙ্গে কংগ্রেসের সংঘাত-বিতর্কের আবহে কেরল কংগ্রেসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল গান্ধী। বোঝানোর চেষ্টা করেছেন দলের কেরল নেতৃত্ব এককাট্টাই রয়েছে।
    সাদা-কালো ওই ছবিতে কেরলের কংগ্রেস নেতাদের ছবি রয়েছে। নেতাদের পিছনের দিক থেকে তোলা হয়েছে। নেতাদের সামনে বেশ কিছু ক্যামেরার ফ্ল্যাশের আলো। ওই ছবিতে দেখা যাচ্ছে তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরুকেও। গত মাসে শশী থারুরের এক নিবন্ধ ঘিরে অস্বস্তিতে পড়ে কংগ্রেস শিবির। বিতর্কের আবহে নিজের অবস্থানও ব্যাখ্যা করে কংগ্রেস সাংসদের বক্তব্য, তিনি বামেদের জোট সরকারের প্রশংসা করেননি। কেবল রাজ্যের উন্নয়নকে তুলে ধরেছেন। এ ছাড়া, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরকেও স্বাগত জানিয়েছিলেন তিনি। এই বিতর্কের আবহে গত শুক্রবার দিল্লিতে কেরলের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা
    গান্ধী, এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, এআইসিসি-র তরফে কেরলের ভারপ্রাপ্ত দীপা দাশমুন্সি-সহ শীর্ষ কংগ্রেস নেতারা। দলীয় সূত্রে খবর, ওই বৈঠকে শশী থারুরের সামনেই কেরলের কংগ্রেস নেতাদের সাবধান করে দিয়ে বলা হয়, তাঁরা যেন দলীয় লাইনের বাইরে গিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করেন।