
ভোটার তালিকা নিয়ে সংসদে আলোচনার দাবি জানানোয় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে পড়াশোনা করার নিদান দিয়েছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন এমন দুটি প্রতিষ্ঠান যাদের বিষয়ে সংসদে আলোচনা করা যায় না। তবে, তাঁদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা যেতে পারে। এবিষয়ে রাহুল গান্ধীর পড়াশোনা করা উচিত।
তার আরও সংযোজন, রাহুল গান্ধী যে বিষয়টা উত্থাপন করেছেন, তিনি হয়তো জানেন না যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই বিষয়ে তিন মাস সময় নিয়েছে। যেহেতু নির্বাচন কমিশন বর্তমানে এটি পর্যালোচনা করছে, তাই এটি সংসদে আলোচনা করা যাবে না। নির্বাচন কমিশন নিজস্ব সিদ্ধান্ত জানানোর পরেই কেবল সংসদে এটি নিয়ে আলোচনা চলতে পারে। বাইট: মনোজ তিওয়ারি








