আক্রান্ত অভিষেক-র পাশে রাহুল গান্ধী 

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
সোনারপুর দক্ষিণে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম-জুতো-ঢিল-কাদা, উঠেছে চোর স্লোগান, ছেঁড়া হয়েছে জামাও।
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই হামলার নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আর তার জবাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী বলে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুলের এই বার্তার পরই তাঁকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ ও ঝাঁঝালো পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের ঐক্যকে তুলে ধরে তিনি স্পষ্ট জানিয়েছেন, ভয় দেখিয়ে তাঁর মুখ বন্ধ করা যাবে না। রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে অভিষেক লিখেছেন, তাঁর উদ্বেগ এবং সমর্থনের জন্য ধন্যবাদ।
ভারতের আত্মাকে রক্ষা করতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে এবং সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ।