আদানি-আম্বানিদের জন্য আইআইটি পড়ুয়ারা চাকরিহারা : রাহুল 

0
158
ছবি সৌজন্যে : এক্স
আদানি-আম্বানিদের জন্য আইআইটি-আইআইএম পড়ুয়ারা চাকরি পাচ্ছে না। এমনই অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধানের মঞ্চ থেকে রাহুল গান্ধী বলেছেন, আদানি এবং আম্বানি যত বেশি টাকা পাবে, দেশের ছেলে-মেয়েরা তত কম চাকরি পাবে। নোটবন্দী এবং জিএসটি গরিবদের ধ্বংস করা অস্ত্র। আদানি-আম্বানি যে পরিমাণ জিএসটি দেন, সাধারণ মানুষও সেই পরিমাণ জিএসটি দেয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিলিয়নেয়ারদের ১৬ লাখ কোটি টাকা ঋণ মওকুফ করে দিয়েছেন।কিন্তু কৃষক, শ্রমিক এবং ছাত্রদের ঋণ কি মওকুফ করা হয়েছিল বলে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা।তাঁর কথায়, দেশের যুবকরা চাকরি পাবে না কারণ কোটিপতিরা কর্মসংস্থান ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।রাহুল গান্ধী আরও বলেছেন, যেদিন সংবিধান শেষ হয়ে যাবে, দেশের গরিবদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। দলিত ও আদিবাসীদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। স্বাধীনতার আগে দেশে গরিব, দলিত, অনগ্রসর শ্রেণি, আদিবাসীদের কোন অধিকার ছিল না। শুধু রাজা ও সম্রাটদের অধিকার ছিল। স্বাধীনতার পর সংবিধান প্রণীত হলে দেশের সবাই অধিকার পেয়েছে। বিজেপি ও আরএসএসের লোকেরা স্বাধীনতার আগের মতো ভারত চায়।
যেখানে মানুষের কোনও অধিকার নেই। শুধু আদানি-আম্বানির সব অধিকার থাকবে।