গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home National ভোটার অধিকার যাত্রায় বুলেট চালালেন রাহুল-তেজস্বী

    ভোটার অধিকার যাত্রায় বুলেট চালালেন রাহুল-তেজস্বী

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স

    বিহারে পূর্ণিয়ায় বুলেট চড়ে রোড শো চলাকালীন রাহুল গান্ধীকে আচমকাই চুমু খেয়ে বসেন এক যুবক। সঙ্গে সঙ্গে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, তাঁরা সপাটে চড় মারেন ওই যুবককে। সঙ্গে সঙ্গে রাহুলের কাছ থেকে তাঁকে টেনে সরিয়ে দেওয়া হয়।

    লোকসভার বিরোধী দলনেতা রাহুল এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীকে একসঙ্গে মোটরসাইকেলে চেপে আরারিয়া যেতে দেখে রাস্তায় ভিড় জমায় সাধারণ মানুষ। এই যাত্রা ১৭ অগস্ট সাসারাম থেকে শুরু হয়েছে। প্রায় ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে ১৬ দিনে ২০ জেলারও বেশি জায়গায় পৌঁছবেন দুই নেতা। ১ সেপ্টেম্বর পাটনায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি। শনিবার কাটিহারে সমাবেশে রাহুল অভিযোগ করেন, বিহারে ভোট চুরি করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা চলছে। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই গরিবদের জন্য সুযোগের দরজা বন্ধ হয়ে গিয়েছে।

    এর মাঝেই ক্ষোভ উগরে দেন আরজেডির বিদ্রোহী মুখ, প্রাক্তন বিধায়ক তেজপ্রতাপ যাদব। ছোট ভাই তেজস্বী এবং রাহুলকে কটাক্ষ করে তিনি বলেছেন, নির্বাচনের সময়ে সবাই নিজের স্বার্থ দেখে। এরা বাইকে ঘুরছে, এসি গাড়িতে চড়ে বেড়াচ্ছে, অথচ সাধারণ মানুষের হাতটাও ধরছে না।