গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National পহেলগাঁওয়ে নিহত নৌসেনা অফিসারের বাড়িতে রাহুল গান্ধী

    পহেলগাঁওয়ে নিহত নৌসেনা অফিসারের বাড়িতে রাহুল গান্ধী

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের বাড়িতে গিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার স্ত্রী হিমাংশী এবং পরিবারের সদস্যদের কাছে ওই ঘটনার সঙ্গে যুক্তদের কঠিন শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
    পরে এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, নিহত বিনয়ের স্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেড় ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন।
    প্রচণ্ড শোকের মধ্যেও তাদের সাহস, সাহসিকতা, দেশের জন্য ঐক্যবদ্ধ থাকার বার্তাও দিয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে পহেলগাঁওতে হানিমুনে গিয়েছিলেন বিনয় নারওয়াল। সেখানেই জঙ্গিদের গুলিতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন বিনয়।