
অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কপ্টার ও ব্যাগে তল্লাশি করেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী চপার থেকে নেমে আসছেন অমরাবতীর একটি হেলিপ্যাডে। এরপরই নির্বাচন কমিশনের আধিকারিকরা তাঁর চপার এবং লাগেজ সার্চ করছেন। দেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় ব্যাগ তল্লাশি। একের পর এক রাজনীতিবিদদের ব্যাগে তল্লাশি করছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।শুক্রবারই ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তোলেন লোকসভার বিরোধী দলনেতা। ঝাড়খণ্ডে গোড্ডায় দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাঁর হেলিকপ্টার।
এর আগেও গত লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন একই ধরনের অভিযোগ করা হয়েছিল কংগ্রেসের তরফে।
ছবি সৌজন্যে : এক্স









