
বিহারের এসআইআর-কে ভোট চুরির একটি প্রাতিষ্ঠানিক উপায় বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। ভোটার অধিকার যাত্রা চলাকালীন বিহারের আরারিয়ার সাংবাদিকদের প্রশ্নে তাঁর উত্তর, কমিশন এবং বিজেপির মধ্যে এক বোঝা পড়া কাজ করছে।
তাঁর অভিযোগ এসআইআর-এর মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম মুছে মেফা হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করলেও বিজেপি এই বিষয়ে একটি বাক্যও খরচ করেনি।
এরপরই লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদের হুঁশিয়ারি বিরোধীরা বিহারে ভোট চুরি করতে দেবে না। তিনি আরও বলেছেন, বিহারের কোটি কোটি মানুষ তাঁদের তোলা ভোট চুরির দাবিকে বিশ্বাস করেন।
