গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বিয়ের কার্ডে রাহুল গান্ধীর ছবি! 

    বিয়ের কার্ডে রাহুল গান্ধীর ছবি! 

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স

    দিল্লির বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের দিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিয়ের কার্ড! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা বিয়ের কার্ড। সেখানেই এক পাশে ছাপানো রাহুল গান্ধীর ছবি।

    পাশে রয়েছে সনিয়া গান্ধীর ছবিও। যারাই এই কার্ড দেখছেন, তারাই অবাক। এই কার্ডটি ছাপিয়েছেন মধ্য প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক যোগেশ দন্ডোটিয়া। তাঁর বোনের বিয়েতেই কার্ডে ছাপিয়েছেন রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীর ছবি। তার সঙ্গে সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকরের একটি ছবিও রয়েছে। যোগেশ দন্ডোটিয়া, যিনি কার্ডগুলি ছাপিয়েছিলেন, তিনি বলেন যে ডঃ ভীমরাও আম্বেদকর সংবিধান প্রণয়নের মাধ্যমে দলিতদের সমাজে সমান মর্যাদা দিয়েছিলেন। আর আজকের সময়ে, রাহুল গান্ধী সংবিধান রক্ষার জন্য লড়াই করছেন। অতএব, বাবা সাহেব যেমন দলিতদের ঈশ্বর, ঠিক তেমনই রাহুল গান্ধীও বাবা সাহেবের মতো ঈশ্বর। সেই কারণেই বাবা সাহেবের সঙ্গে তাঁর ছবি ছাপিয়েছেন। রাহুল গান্ধীর মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সনিয়া গান্ধী, তাই তাঁর ছবিও কার্ডে সমানভাবে স্থান পেয়েছে।

    এদিকে, বিয়ের কার্ডে রাহুল গান্ধীর ছবি ছাপাকে নিয়ে বিজেপি নেতা রামেশ্বর ভাদোরিয়া বলেছেন যে রাহুল গান্ধীর নিজের বিয়ের কার্ড এখনও ছাপা হয়নি, তবে অন্তত কোনও বিয়ের কার্ডে তো রাহুল গান্ধীর ছবি ছাপা হল।