
হরিয়ানায় কংগ্রেস পরাজিত হতেই রাহুল গান্ধীকে বিখ্যাত জিলিপি পাঠিয়েছে বিজেপি।
সোমবার সকালে যখন হরিয়ানায় গণনা শুরু হয়, তখন থেকেই খুশির হাওয়া বইছিল কংগ্রেস অফিসে। প্রথম দুই রাউন্ডের গণনার পরই মিষ্টিমুখ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বেলা গড়াতেই ফল বদলে যায়। পাশা উলটে সেই বিজেপিই ফের ক্ষমতায় ফিরেছে হরিয়ানায়।হঠাৎ এই ভোটের ফল পরিবর্তন মানতে নারাজ কংগ্রেস।এদিকে, হরিয়ানার জয় নিশ্চিত হতেই বিজেপির তরফে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য কংগ্রেসের সদর দফতরে জিলিপি পাঠানো হয়েছে অনলাইনে। এক্স হ্যান্ডেলে সেই অর্ডারের ছবিও পোস্ট করা হয়। যদিও এই জিলিপি পাঠিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছে বিজেপি।হরিয়ানায় নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী বলেছিলেন যে কেন্দ্রের জিএসটি-র কোপে জিলিপি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সময়ই বিজেপি কটাক্ষ করে বলেছিল যে রাহুল গান্ধী জানেনই না কীভাবে জিলিপি তৈরি হয়। এবার ভোটের ফল প্রকাশ হতেই তার বাড়িতে জিলিপি পাঠিয়েছে বিজেপি।








