গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk প্রতিরক্ষা কমিটিতে রাহুল, বড় দায়িত্বে মহুয়া

    প্রতিরক্ষা কমিটিতে রাহুল, বড় দায়িত্বে মহুয়া

    0
    123
    লোকসভার বিরোধী দলনেতার পর এবার সংসদে প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতে সদস্যপদ পেয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও দায়িত্ব পেয়েছেন।
    তাঁকে তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হয়েছে। একই কমিটিতে রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ও তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।রাহুল গান্ধী ছাড়াও আরও তিন সাংসদ সংসদীয় বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন। সংসদের বিদেশ মন্ত্রক কমিটির প্রধান পদে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন বিদেশমন্ত্রী শশী থারুরকে। এর পাশাপাশি শিক্ষা, নারী ও শিশু কল্যাণ, যুব ও ক্রীড়া কমিটির দায়িত্বও কংগ্রেসের কাঁধেই বর্তেছে। এই কমিটির শীর্ষে থাকবেন দিগ্বিজয় সিং। কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ কমিটির দায়িত্ব পেয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। গ্রামীণ ও পঞ্চায়েতি রাজ কমিটির নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উল্কা।তবে নজরে পড়ার মতো বিষয় হল সাতবারের সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস প্রধান সনিয়া গান্ধীকে কোনও কমিটিতেই রাখা হয়নি।বাকি বিরোধী দলগুলির মধ্যে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনকেও তথ্য প্রযুক্তি কমিটির সদস্য করা হয়েছে। শিবসেনা-র প্রিয়ঙ্কা চতুর্বেদী ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেও এই কমিটিতে রাখা হয়েছে। ডিএমকে-র তিরুচি শিবা ও কানিমোজিকে যথাক্রমে শিল্প  এবং খাদ্য ও জনবন্টন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।সংসদে গুরুত্বপূর্ণ কমিটিগুলি বিজেপির হাতেই রয়েছে, যেমন প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, কয়লা, স্টিল ও তথ্য প্রযুক্তি।