
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ছোটা পোপাট বলে কটাক্ষ করেছে বিজেপি। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যতদিন একসঙ্গে থাকবেন, ততদিন নিরাপদ মন্তব্যকে নিশানা করেছিলেন কংগ্রেস নেতা।
এরপরেই পাল্টা সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র কটাক্ষ করে বলেছেন, ছোট পোপাট নে কিয়া হ্যায় কংগ্রেস চোপাত। শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে এক সাক্ষাৎকারে রাহুল গান্ধীকে পোপাট বলেছিলেন। যে লোকেরা বহু বছর ধরে দেশের সম্পত্তি লুট করে আসছে, তারা এখন সম্পত্তির অর্থ বিবেচনা করছে।একটি পরিবার বছরের পর বছর ধরে বহু দুর্নীতির মাধ্যমে ভারতের সম্পত্তি লুট করেছে।কিছু কিছু মন্তব্য কংগ্রেসকে ধ্বংস করেছে।যতদিন একসঙ্গে থাকবেন, ততদিন নিরাপদ মানে কীভাবে দেশকে অনুপ্রবেশকারীদের হাত থেকে নিরাপদ রাখা যায়। কিন্তু নিরাপত্তা লঙ্ঘনের কাজটি করেছেন রাহুল গান্ধীর বাবা এবং মা।
রাহুল গান্ধী প্রতিটি সাংবাদিক সম্মেলনে করে মানুষকে হাসার সুযোগ করে দেন। পুরানো টেপ রেকর্ডার, একই নামের পুনরাবৃত্তি।
ছবি সৌজন্যে : এক্স









