রাহুল ছাত্রদের ভয় দেখাচ্ছেন, অভিযোগ ধর্মেন্দ্র-র  

0
20
ছবি সৌজন্যে : এক্স
রাহুল গান্ধী ছাত্রছাত্রীদের ভয় দেখাচ্ছেন এবং নিম্নস্তরের রাজনীতি করছেন। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, পুরো ঘটনায় রাহুলের আচরণে তিনি হতাশ। বিরোধী দলের প্রশ্ন করার অধিকার আছে।
কিন্তু পরীক্ষার তিন দিন আগে রাহুল গান্ধী শিক্ষার্থীদের ভয় দেখাতে ও তাদের প্রস্তুতি ব্যাহত করতে কোটায় একটি কর্মসূচি পালন করেছেন। ৩ রা মে প্রথম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে অনুষ্ঠিত নিট পুনঃপরীক্ষার দুই দিন পর, শিক্ষামন্ত্রী রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন তিনি এবং কংগ্রেস চেয়েছিলেন পুনঃপরীক্ষাটি ব্যর্থ হোক। ছাত্রছাত্রীদের আত্মহত্যাকে রাজনীতির হাতিয়ার বানানোর জন্য রাহুল গান্ধীর সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি এর জন্য নিজেকে দায়ী মনে করেন, তবে কংগ্রেসের ছাত্রছাত্রীদের মৃত্যুকে রাজনীতির জন্য ব্যবহার করাটা জঘন্য।