
অবৈধ ভোটারদের বাঁচাতে চাইছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, অবৈধ ভোটারদের আড়াল করতেই কংগ্রেস এবং বিরোধীদের এসআইআর নিয়ে এত গাত্রদাহ হচ্ছে।
এবং বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য মিথ্যা প্রচার করছেন। অনুরাগ ঠাকুর আরও বলেছেন, যদি কারো নেতৃত্বে বারংবার নির্বাচনে হেরে যাওয়ার রেকর্ড থাকে, তাহলে তা রাহুল গান্ধীর নেতৃত্বেই। দলের ভেতরেও রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। যখন তিনি নির্বাচনে হেরে যান, তখন তিনি ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন অথবা ভোটারদের দোষারোপ করেন। তিনি অভিযোগ করেন যে কংগ্রেস বছরের পর বছর ধরে ভোটিং মেশিন নিয়ে বক্তব্য পরিবর্তন করছে। কংগ্রেস বলেছে, বিজেপির জন্য ইভিএমে কারচুপি করা হয়েছে। তারপর তারা বলেছে ইভিএম নিষিদ্ধ করো, ব্যালট পেপার ফিরিয়ে আন।
তারপর তারা বলেছে ইভিএম দূর থেকে হ্যাক করা যেতে পারে। প্রতিটি পরাজয়ের পর, কংগ্রেস নতুন নতুন অজুহাত খুঁজে বেড়াচ্ছে। কংগ্রেস আত্মসমালোচনা করেনি বরং বারবার ইভিএম, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দোষারোপ করতে থাকে।








