
দিল্লি সহ লাগোয়া বিস্তীর্ণ এলাকা থেকে পথকুকুর মুক্ত করার সুপ্রিম নির্দেশে ক্ষোভপ্রকাশ করেছেন রাহুল গান্ধী, মেনকা গান্ধী।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিল্লি ও এনসিআর এলাকা থেকে সমস্ত পথকুকুর সরিয়ে ফেলার সুপ্রিম কোর্টের নির্দেশ দেশের মানবতা ও বিজ্ঞাননির্ভর প্রাচীন নীতি থেকে কয়েক দশক পিছনে হাঁটার মতো বিষয়া এই অবলা প্রাণীগুলি কোনও সমস্যা নয়, যাদের একেবারে সরিয়ে ফেলতে হবে। রাহুল আরও বলেছেন, খোঁয়াড তৈরি, নির্বীজকরণ, ভ্যাকসিন দেওয়া এবং সামাজিক সুরক্ষাই পথঘাটকে সুরক্ষিত রাখতে পারে।
আর সেটাও কোনও নৃশংসতা ছাড়াই হতে পারে। কিন্তু, একেবারে পথকুকুরকে সরিয়ে ফেলার পদক্ষেপ হিংস্র, অদূরদর্শী এবং করুণার অভাবকেই তুলে ধরে। এছাড়াও বিজেপি নেত্রী তথা পশুপ্রেমী মেনকা গান্ধী বলেছেন, পথকুকুরকে রাস্তা থেকে তুলতে অন্তত দেড় লক্ষ কর্মী নিয়োগ করতে হবে। আর যে গলিতেই তাঁরা যাবেন, সেখানে কুকুর ধরা নিয়ে পুরসভার সঙ্গে স্থানীয় মারপিট বেধে যাবে। প্রতিদিন রাস্তায় এ ধরনের সংঘর্ষ বাধবে।
