গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, কটাক্ষ বিজেপি-র

    কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, কটাক্ষ বিজেপি-র

    0
    69
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির আবহে শনিবার কৃষক নেতাদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, কৃষক নেতারা ভারত-মার্কিন চুক্তির বিরোধিতা করে কৃষকদের অধিকার রক্ষায় দেশব্যাপী আন্দোলনের আহ্বান জানিয়েছেন।
    অন্যদিকে, কৃষক নেতাদের সঙ্গে রাহুলের সাক্ষাতের বিষয়টিকে নাটক বলে অভিহিত করেছে বিজেপি। শনিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল দেশের ১৭টি কৃষক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। সূত্রের খবর, বাণিজ্যচুক্তি নিয়ে কৃষক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।
    তাঁদের দাবি, যে সমস্ত ভারতীয় কৃষকরা ভুট্টা, সয়াবিন, তুলো, ফল এবং বাদাম চাষ করেন তাঁরা ক্ষতির সম্মুখীন হবেন। কংগ্রেস সাংসদের দাবিকে ভুয়ো এবং বানানো বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
    তাঁর দাবি, এই বৈঠকের লক্ষ্য ছিল পরিশ্রমী অন্নদাতাদের বিভ্রান্ত করা এবং সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে উসকে দেওয়া।