
চাইবাসার এমপি-এমএলও বিশেষ আদালতের জারি করা জামিন অযোগ্য পরোয়ানা বাতিলের অনুরোধ জানিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ২০১৮ সালের ৯ জুলাই চাইবাসার বাসিন্দা প্রতাপ কাটিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়েছিল।
অভিযোগে বলা হয়েছিল, রাহুল গান্ধী কংগ্রেসের একটি সভায় মন্তব্য করেছিলেন, একজন খুনি কংগ্রেসে জাতীয় সভাপতি হতে পারে না। কংগ্রেস কর্মীরা কখনও একজন খুনিতে সভাপতি হিসাবে মেনে নেবে না। এটা শুধু বিজেপিতেই সম্ভব। প্রথমে ২০২২ সালের এপ্রিলে চাইবাসা আদালত একটি জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিল। কিন্তু রাহুল গান্ধী অতে সাড়া দেননি। পরে ফেব্রুয়ারি ২০২৪ এ আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করে।
চাইবাসা আদালত ২২ মে রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করেছে। কারণ তিনি আগের সমনগুলিতে সাড়া দেননি। আদালত তাঁকে আগামী ২৬ জুন স্বশরীরের হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। তাঁর আইনজীবীরা হাইকোটে যক্তি দিয়েছেন, তারা ইতিমধ্যেই দণ্ডবিধির ২০৫ ধারার অধীনে একটি আবেদন করেছেন যাতে ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা থেকে অব্যাহতি চাওয়া হয়েছে।
