এমএসপি-কে আইনি গ্যারান্টির প্রতিশ্রুতি রাহুলের

0
169
Rahul promises legal guarantee to MSP
Rahul promises legal guarantee to MSP

ইন্ডিয়া জোট কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে ফসলের নূন্যতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি নিশ্চিত করবে। কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পাশের পর থেকেই কুর্সি বাঁচাও বাজেট বলে সমালোচনা করেছে বিরোধী জোট ইন্ডিয়া। বাজেটে দেশের কৃষকদের বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ করেছে বিরোধীরা।এই আবহে সংসদে ফসলের নূন্যতম সহায়ক মূল্য আদায়ের দাবিতে আন্দোলনরত ১২ জন কৃষক নেতার সঙ্গে বুধবার বৈঠক করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা জানিয়েছেন, কংগ্রেসের ইস্তাহারে ফসলের নূন্যতম সহায়ক মূল্যকে আইন সম্মত করার কথা উল্লেখ রয়েছে। কীভাবে এটিকে আইনি পথে বাস্তবায়িত করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে। এই বিষয়ে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গেও কথা বলবেন তিনি। এবং এই আইনকে বাস্তবায়নের জন্য সরকারকে চাপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল, দীপেন্দর সিং হুডা, অমরিন্দর সিং রাজা ওয়ারিং এবং সুখজিন্দর সিং রান্ধাওয়া। অন্যদিকে কৃষক নেতারা বলেছেন, কংগ্রেস তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের দাবিগুলি লোকসভায় উত্থাপন করা হবে এবং হরিয়ানায় গুলি চালানোর ঘটনার তদন্ত কথাও বলা হবে।