গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk রাহুল-রাজনাথ বাকযুদ্ধে উত্তাল লোকসভা

    রাহুল-রাজনাথ বাকযুদ্ধে উত্তাল লোকসভা

    0
    137
    Rahul Rajnath war of words raging Lok Sabha
    Rahul Rajnath war of words raging Lok Sabha
    অগ্নিবীর ইস্যুতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাকযুদ্ধে উত্তাল লোকসভা। এদিন বাজেট নিয়ে বলতে গিয়ে রাহুল গান্ধী দাবি করেন, অগ্নিপথ প্রকল্প দেশের সেনা এবং তাদের পরিবারের আর্থিক সুরক্ষা এবং সম্মানকে ডাকাতি করেছে।
    এই ধরনের প্রকল্প প্রমাণ করে এই সরকার দেশের যুবা এবং কৃষকদের বিরোধী। এরপরেই বিজেপি সাংসদদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। তখনই প্রতিরক্ষা রাজনাথ সিং উঠে দাঁড়িয়ে বলেন, বাজেট সম্পর্কে ভুল ধারণা প্রচার করেছেন রাহুল গান্ধী। এই বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা আগামী বক্তৃতায় স্পষ্ট করবেন। তাছাড়া বিরোধী দলনেতা অগ্নিপথ প্রকল্প নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। ১ জুলাই লোকসভায় একই ধরনের বাকবিতণ্ডা জড়িয়েছিলেন রাহুল গান্ধী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সময় এক অগ্নিবীর শহিদকে আর্থিক সাহায্য দেওয়া নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল।