গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সংবিধানের জন্য জীবন দিতে প্রস্তুত রাহুল : প্রিয়াঙ্কা 

    সংবিধানের জন্য জীবন দিতে প্রস্তুত রাহুল : প্রিয়াঙ্কা 

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    সংবিধানের জন্য জীবন দিতে প্রস্তুত রাহুল গান্ধী। এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
    মঙ্গলবার বেলাগাভির তিলকওয়াড়িতে মহত্মা গান্ধীর সভাপতিত্বে ঐতিহাসিক ১৯২৪ সালের কংগ্রেস অধিবেশনের ১০০ বছর পূর্তি উপলক্ষে সিপিইড গ্রাউন্ডে অনুষ্ঠান হয়েছে। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, এনডিএ সরকার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ভয় পায়।কারণ তিনি যখন সত্য কথা বলেন।রাহুল গান্ধী যখন সংবিধান পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে সংসদে আওয়াজ তোলেন তখন বাধা দেওয়া হয়।ইতিমধ্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে মামলা দায়ের করা হয়েছে।কিন্তু তাঁকে সত্য কথা বলা থেকে বিরত করা যাবে না।কংগ্রেস বিজেপি এবং আরএসএসের মতো কাপুরুষ নয়। কংগ্রেস সত্যের জন্য আন্দোলন করে।প্রিয়াঙ্কা গান্ধীর কথায়, স্বাধীনতার পর থেকে, কংগ্রেস-সহ কেন্দ্রে অনেক সরকার গঠিত হয়েছিল।
    কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীদের কেউই বিআর আম্বেদকরকে অপমান করার চেষ্টা করেননি।কিন্তু বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের স্থপতিকে অপমান করেছেন, অসম্মান করেছেন।