ট্রাম্প শুল্ক-বাণে কেন্দ্রের জবাব চান রাহুল

0
120
ছবি সৌজন্যে : এক্স

মার্কিন মুলুকে ভারতীয় পণ্যের রপ্তানির উপর পারস্পিক শুল্ক আরোপের মার্কিন পদক্ষেপ ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। লোকসভায় অভিযোগ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি সরকারের বিদেশ নীতির সমালোচনা করে তিনি বলেছেন, চিনকে ৪ হাজার স্কয়ার কিলোমিটার জমি উপহার দেওয়া হয়েছে।

অন্যদিকে বন্ধু দেশ আচমকা ভারতের উপর শুল্ক আরোপ করল, ২৬ শতাংশ শুল্ক। যা ভারতের অর্থনীতিকে ধ্বংস করবে, শিল্পকে ধ্বংস করবে, বিশেষত ওষুধ শিল্পকে।এই অবস্থায় মার্কিন শুল্ক নীতির জবাবে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নিয়েছে, প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।প্রাক্তন প্রধানমন্ত্রী নিজের ঠাকুমা ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী বলেছেন, বিদেশনীতি নিয়ে ইন্দিরা গান্ধীকে একজন প্রশ্ন করেছিলেন, ডানে না বাঁয়ে ঝুঁকতে স্বচ্ছন্দ তিনি? ইন্দিরার উত্তর বলেছিলেন, তিনি ডান বা বাঁয়ে ঝোঁকেন না।

সোজা হয়ে দাঁড়াতে পছন্দ করেন। একজন ভারতীয় হিসাবে সোজা দাঁড়ান।কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষ, বিজেপি আর আরএসএসের কৌশল আলাদা। এরপর রাহুল গান্ধী কেন্দ্রকে বিষয়টি নিয়ে জবাবদিহি করতে বলেছেন।