মহারাষ্ট্রের ভোট চুরির জুজু দেখছেন রাহুল

0
120
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কীভাবে ভোটে কারচুপি করা হয়? এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি তুলে ধরেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে তিনি লিখেছেন, মহারাষ্ট্রের বিধানসভা ভোট ২০২৪ ছিল গণতন্ত্র লুঠ করার একটি নীলনকশা। তাঁর মতে, নির্বাচন কমিশন নিয়োগের প্যানেলে প্রথমে হস্তক্ষেপ করা হয়।
স্টেপ-২ এরপর তালিকায় ভুয়ো ভোটারদের যুক্ত করা হয়। স্টেপ ৩ ভোটের শতাংশ বাড়িয়ে দেওয়া এবং বোগাস ভোটিংকে টার্গেট করা হয়, যেখানে বিজেপি জিততে চায়। স্টেপ ৫ প্রমাণ লুকিয়ে ফেলা লিখেছেন রাহুল গান্ধী। এরপর তিনি লিখেছেন, এটা দেখা বিরাট কঠিন কিছু নয় যে বিজেপি মহারাষ্ট্রে একেবারে বেপরোয়া হয়ে গিয়েছিল।
কিন্তু এই রিগিং বিষয়টি পুরো ম্যাচ ফিক্সিংয়ের মতো। কারচুপি করে খেলা জেতার চেষ্টা। কিন্তু এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে শেষ করে দেওয়া, ফলাফলে মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাসকে একেবারে ভেঙেচুরে দেওয়া।