
ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিহারের রাজগীরের জনসভা থেকে তাঁর আক্রমণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে মুখ খোলার সাহস নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
জাতি গণনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির উল্লেখ করে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ১১ বার প্রকাশ্যে বলেছেন তিনি মোদীকে আত্মসমর্পণ করিয়েছেন।
কিন্তু প্রধানমন্ত্রী একটি কথাও বলতে পারেননি। কারণ এটা সত্যি। এই দাবি যদি মিথ্যা হয়, তাহলে প্রধানমন্ত্রী প্রকাশ্যে সেটা বলুন, কিন্তু তাঁর মুখে কোনও কথাই নেই। বাইট: রাহুল গান্ধী, কংগ্রেস নেতা
