রাফাল যুদ্ধবিমান নিয়ে মিথ্যাচার রাহুলের : মালব্য 

0
22
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
রাফাল যুদ্ধবিমান নিয়ে ক্রমাগত মিথ্যাচার চালিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এক্স পোস্টে এভাবেই সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
তাঁর দাবি, এর জন্য রাহুল গান্ধীকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। অমিত মালব্য এক্স পোস্টের বার্তায় লিখেছেন, অপারেশন সিঁদুর- এর সময় তিনি এমন বয়ান প্রচার করেছেন যা পাকিস্তানের প্রচারণারই প্রতিচ্ছবি।
রাফাল যুদ্ধবিমান সংক্রান্ত ইসলামাবাদের দাবির বিষয়ে প্রমাণ চাওয়ার পরিবর্তে রাহুল গান্ধী কেন্দ্র সরকারকেই প্রশ্নবিদ্ধ করার পথ বেছে নিয়েছেন । সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর ৩৬টি রাফাল যুদ্ধবিমানের সবগুলোর জন্য একটি সহায়তা প্যাকেজ চেয়ে করা টেন্ডারকে বিজেপি প্রমাণ হিসেবে তুলে ধরার পর এই নতুন রাজনৈতিক আক্রমণটি আসে।