গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রাহুল, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতি স্টুডিওপাড়ায়

    রাহুল, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতি স্টুডিওপাড়ায়

    0
    29
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্টুডিওপাড়া। টেকনিশিয়ান স্টুডিওয় আর্টিস্ট ফোরামের বৈঠকের পর সিদ্ধান্তর কথা জানিয়েছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণারা। রাহুলের মৃত্যুর পর নিজেদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা।

    যতক্ষণ না পর্যন্ত সুরক্ষার ব্যবস্থা হবে, ততক্ষণ কর্মবিরতি চলবে বলে সহমত হয়েছেন অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীরা এদিকে শনিবার প্রায় মধ্যরাতে তালসারি থানায় রাহুলের মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। থানা থেকে বেরিয়ে প্রসেনজিৎ বলেছেন রাহুলের স্ত্রী এফআইআর দায়ের করেছেন। বিস্তারিত অনলাইনে দেখা যাবে। শনিবার সকাল থেকেই প্রিয়াঙ্কাকে আগলে ছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস বিরুদ্ধে এফআইআর করা হয়।

    অপরাধমূলক ষড়যন্ত্র, গাফিলতির কারণে মৃত্যুর ধারায় এফআইআর করা হয়েছে রিজেন্ট পার্ক থানায়। ওই প্রযোজনা সংস্থার সিরিয়ালের শুটিং করতে গিয়েই মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়েরের পর রাহুলের সহকর্মী অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীরা বিচারের দাবিতে পথে নামে।