গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সংযমী হতে বলায় মোদীকে নিশানা রাহুলের

    সংযমী হতে বলায় মোদীকে নিশানা রাহুলের

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বৈদেশিক মুদ্রাভান্ডার সুরক্ষিত রাখতে দেশবাসীকে সংযমী হতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ জনতার উদ্দেশে তাঁর এই আর্জি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি।

    প্রধানমন্ত্রীর এই আর্জিকে কেন্দ্রের ব্যর্থতার প্রমাণ বলে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী সরকারকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বাম দলগুলিও। পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। টান পড়ে দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারে।পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে এই পণ্যগুলি সংযমী হয়ে ব্যবহারের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আর্জির পর কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, মোদীজি গতকাল সাধারণ মানুষের কাছে ত্যাগের আর্জি জানিয়েছেন — সোনা কিনবেন না, বিদেশভ্রমণ করবেন না, পেট্রল কম খরচ করুন, সার ও রান্নার তেলের ব্যবহার কমান, মেট্রোয় যাতায়াত করুন এবং বাড়ি থেকে কাজ করুন।

    এগুলো কোনও পরামর্শ নয়, এগুলো ব্যর্থতার প্রমাণ। প্রধানমন্ত্রীকে বিঁধে রাহুল গান্ধী আরও লিখেছেন, গত ১২ বছরে দেশকে এমন এক সন্ধিক্ষণে এনে দাঁড় করানো হয়েছে যে মানুষকে এখন বলে দিতে হচ্ছে,কী কিনতে হবে আর কী কিনতে হবে না, কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না। নিজেদের দায় এড়ানোর জন্য ওরা বার বার সাধারণ মানুষের উপর দায়িত্ব চাপিয়ে দেয়।