গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মোদিকে তোপ রাহুলের

    জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মোদিকে তোপ রাহুলের

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দশ দিনের মধ্যে সোমবার চতুর্থবার দাম বেড়েছে পেট্রল-ডিজেলের, এই পরিস্থিতিতে এবার কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন,মূল্যবৃদ্ধির নায়ক আবার হামলা শুরু করে দিয়েছেন।

    রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, বেশ কয়েকমাস ধরেই একটা অর্থনৈতিক ঝড়ের ব্যাপারে সতর্ক করে আসছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী প্রত্যেকবারের মতোই তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, আর নির্বাচন শেষ হতেই পেট্রোল-ডিজেলের দাম এক ধাক্কায় ৮ টাকা বাড়িয়ে দেওয়া হল। তাঁর দাবি, আগামী দিনে জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকবে।

    নাগরিকরা মুদ্রাস্ফীতির কারণে দুর্ভোগ পোহালেও কেন্দ্র কেবল নির্বাচনেই মনোযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ আরও লিখেছেন,মূল্যবৃদ্ধি বিশেষজ্ঞ নরেন্দ্র মোদির একটাই কাজ, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া এবং বাকি সময় জনগণের পকেটে আঘাত হানা। উল্লেখ্য, ইরান যুদ্ধ ও হরমুজ সংকটের জেরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে বিশ্বজুড়ে। এই অবস্থায় দীর্ঘদিন ধরে দেশের তেলের দাম বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল তৈল সংস্থাগুলি। এরপর ভোটপর্ব মিটতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার দফায় দফায় বাড়ানো হচ্ছে সেই দাম।