আরএসএস-কে নিশানা রাহুলের, পাল্টা বিজেপি 

0
166
আরএসএস নারী স্বাধীনতায় বিশ্বাস করে না। আমেরিকায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
আর তাঁর এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিজেপি। আমেরিকার ডালাসে, টেক্সাস বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধী বলেছেন, বিজেপি, আরএসএস বিশ্বাস করে যে মহিলারা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। ঘরের কাজ করবেন, যেমন রান্নাবান্না, বেশি কথা বলবেন না।  অপরপক্ষে কংগ্রেস মনে করে, মহিলার তাদের ইচ্ছা অনুযায়ী চলবেন।এরপরেই বিজেপি নেতা তথা কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, একজন দেশদ্রোহী কখনওই আরএসএসকে বুঝবে না। আরএসএসকে বুঝতে হলে অনেকবার জন্ম নিতে হবে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির বক্তব্য, আসলে চিনের হয়ে ব্যাটন ধরেছেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য ভারত বিরোধী, দেশের মহিলাদের বিরোধী। এই কারণেই রাহুল গান্ধীকে প্রত্যাখ্যান করেছে ভারতের মানুষ, ২০১৪, ২০১৯, এবং ২০২৪ সালে।