গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ভোট অধিকার যাত্রায় রাহুল, তেজস্বী

    ভোট অধিকার যাত্রায় রাহুল, তেজস্বী

    0
    66
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারের সাসারাম থেকে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর ভোট অধিকার যাত্রা শুরু করেছেন। রবিবার থেকে শুরু আগামী ১৬ এই কর্মসূচি চলবে। এদিন হুডখোলা গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন আরজেডি নেতা তেজস্বী।
    রাস্তার দুপাশে অপেক্ষমান কর্মী, সমর্থক এবং জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে, করমর্দন করে তাঁদের সঙ্গে জনসংযোগ সেরে নেন দুই নেতা। প্রায় ১৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর ১ সেপ্টেম্বর পাটনায় একটি মেগা সমাবেশের মধ্যে দিয়ে এই ভোট অধিকার যাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। এদিন এক্স পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, এটা সবচেয়ে মৌলিক গণতান্ত্রিক অধিকার।
    এক ব্যক্তি, এক ভোট রক্ষার লড়াই। তাঁর কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। এদিনের কর্মসূচি শুরুর আগে সভামঞ্চ থেকে রাহুল গান্ধী হুঙ্কার দেন বিহারে ভোট চুরি করতে দেবেন না। যদিও পরে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটচুরি শব্দ ব্যবহারে তীব্র আপত্তি জানানো হয়েছে।