গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk রাহুলকে খুনের হুমকি, পুলিশের দ্বারস্থ কংগ্রেস 

    রাহুলকে খুনের হুমকি, পুলিশের দ্বারস্থ কংগ্রেস 

    0
    143

    ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতো পরিণতি হবে তাঁর। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এমন খুনের হুমিক দেওয়ায় বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।

    বুধবার কংগ্রেস নেতা অজয় মাকেন দিল্লির তুঘলক রোড থানায় একাধিক বিজেপি ও এনডিএ-র শরিক দলের নেতা বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাদের অন্যতম বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া। ১১ সেপ্টেম্বর বিজেপির এক অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা গিয়েছে, রাহুল গান্ধী শুধরে যান, নয়তো আগামিদিনে তাঁর সেই পরিণতিই হবে যা ঠাকুমার হয়েছিল।দিল্লি পুলিশের কাছে পাঠানো চিঠিতে কংগ্রেস জানিয়েছে, একাধিক বিজেপি ও এনডিএ শরিকের নেতা রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু থেকে শুরু করে উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, তরবিন্দর সিংমারওয়াহ, শিবসেনা নেতা সঞ্জয় গাইকোয়াদের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস।কংগ্রেস আরও জানিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীর সহ যে রাজ্যগুলিতে নির্বাচন চলছে, সেই জায়গায় অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। তবে খুন করার হুমকিতে তাঁরা ভয় পান না, কিন্তু এই সব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।