প্রথম টেস্টে নাও খেলতে পারেন রোহিত

0
123
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নাও খেলতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি।
পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে রোহিত শর্মা খেলবেন কিনা, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। এই আবহে সাংবাদিক বৈঠকে মেন ইন ব্লুর কোচ বলেছেন, এই মুহূর্তে রোহিত শর্মাকে নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। পরিস্থিতি অনুযায়ী সকলকে জানানো হবে। তিনি আশাবাদী রোহিত শর্মাকে প্রথম টেস্টে পাওয়া যাবে। তবে সেটা সিরিজ শুরুর আগে জানিয়ে দেওয়া হবে।রোহিত শর্মা যদি না খেলে তাহলে টেস্ট শুরুর আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। লোকেশ রাহুল আছে। অভিমন্যু ঈশ্বরণ আছে। দু’জনের মধ্যে কেউ একজন খেলবে।
ভারত সেরা একাদশ নামানোর চেষ্টা করবে। ভারতের হয়ে আগে টেস্টে ওপেন করেছেন শুভমন গিল। তিনিও দলে রয়েছেন। শুভমন গিল ওপেন করবেন কিনা সে বিষয়েও ধোঁয়াশা রেখে দিয়েছেন গৌতম গম্ভীর।
ছবি  সৌজন্যে :  এক্স