
লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়ানড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে কংগ্রেসের থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিলেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনকে এমনই তথ্য জানিয়েছে কংগ্রেস।
রায়বরেলি ও ওয়ানড় এই দুই কেন্দ্রপিছু ৭০ কোটি টাকা করে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, দু কেন্দ্রেই জয়ী হয়েছেন রাহুল গান্ধী। শেষপর্যন্ত যার মধ্যে থেকে তিনি বেছে নিয়েছেন উত্তরপ্রদেশের আসনটিই।তবে রাহুল গান্ধীই সবচেয়ে দামি প্রার্থী ছিলেন তা নয়। হিমাচল প্রদেশের মান্ডিতে কংগ্রেসের প্রার্থী থাকা বিক্রমাদিত্য সিং পেয়েছিলেন ৮৭ লাখ টাকা। তবে তিনি ভোটে তিনি জিততে পারেননি। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কাছে পরাজিত হন তিনি। এছাড়াও কিশোরীলাল শর্মাও ৭০ লাখের টাকা পেয়েছিলেন আমেঠিতে নির্বাচনে দাঁড়ানোর জন্য। তিনি পরাস্ত করেন স্মৃতি ইরানিকে। এছাড়াও কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, মানিকরাম ঠাকুরও প্রার্থী হতে ৭০ লাখ টাকা পেয়েছিলেন। পাশাপাশি আনন্দ শর্মা ও দিগ্বিজয় সিংয়ের মতো সিনিয়র নেতারা ভোটে দাঁড়ানোর জন্য পেয়েছিলেন যথাক্রমে ৪৬ ও ৫০ লাখ টাকা।
